শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মহানবী (সা.)কে অবমাননার প্রতিবাদে মতলব উত্তরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২, ২:৪৮ পিএম
মহানবী (সা.)কে অবমাননার প্রতিবাদে মতলব উত্তরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মতলব উত্তর ব্যুরো : বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী (সা.) ও আয়েশা (রা.) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলুম কাসেমীয়া ইসলামিয়া মাদ্রাসা এবং স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১২জুন) উপজেলার ষাটনল দারুল উলুম কাসেমীয়া ইসলামিয়া মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে ষাটনল ইউনিয়নের বেরিবাধ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কনু মার্কেট এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি করেন ষাটনল দারুল উলুম কাসেমীয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ শাহজালাল। কোষাধ্যক্ষ মুহাম্মদ ইকবাল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন, মুফতি আল-আমিন, মুফতি আবদুর রহমান। দোয়া পরিচালনা করেন মুফতি আমিনুল ইসলাম।

হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম
হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। মালয়েশিয়া হয়ে চাঁদপুরে পৌঁছানো ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে ফোনটি মালিক মামুনের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের নাজিরপুর এলাকা থেকে মামুনের শাওমি রেডমি নোট ১২ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরদিন এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। দীর্ঘদিনেও ফোনটির সন্ধান না পেয়ে একপর্যায়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন মামুন। পরে এএসআই সুজেল মিয়ার মাধ্যমে ছয় শতাধিক হারানো ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েক দিন পরই ফোন উদ্ধারের খবর পান মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়ার পর ফোনটি একটি পাচারকারী চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করা হয়। সেখান থেকে চাঁদপুরের এক প্রবাসী ফোনটি কিনে দীর্ঘদিন মালয়েশিয়ায় ব্যবহার করেন। পরে ছুটিতে দেশে আসার পর ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনটি শনাক্ত হয়। এরপর ওই প্রবাসীর কাছ থেকে ফোনটি উদ্ধার করে পুলিশ।

Model Hospital

ফোনটির মালিক মামুন বলেন, ফোনটি হারানোর পরদিন থানায় জিডি করেছিলাম। কিন্তু দীর্ঘদিনেও উদ্ধার না হওয়ায় আশা ছেড়ে দিয়েছিলাম। পরে এএসআই সুজেল মিয়ার ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। কয়েক দিন পর তিনি ফোন করে জানান, আমার ফোন উদ্ধার হয়েছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। ফোনটি হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই মো. সুজেল মিয়া বলেন, হারানো ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আমি আনন্দ পাই। প্রচারের জন্য এমন কাজ করি না। এই থানায় দায়িত্ব পালনকালে অন্তত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি।