কচুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়াপাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। শারমিন নলুয়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। এ ব্যাপারে নিহত শারমিন আক্তারের ভাই মহিন উদ্দিন কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, শারমিন মানসিক ভাবে অসুস্থ ছিল। সোমবার ভোরে আমার মা রোকেয়া বেগম ফজরের নামাজ পড়ে বোন শারমিন আক্তারকে ঘরে রেখে হাটার জন্য বাড়ি থেকে বের হয়। ঘন্টা খানিক পর মা বাড়িতে এসে দেখে শারমিন বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে রয়েছে।

নিহতের ভাই মহিন উদ্দিন জানান, আমরা দুই ভাই এক বোন। আমি আর আমার ছোট ভাই ঢাকায় একটি ক্যান্টিনে চাকরি করি। সোমবার সকালে বোনের আত্মহত্যার খবর পেয়ে বাড়িতে চলে আসি। গত নভম্বের মাসে পাশ^বর্তী ডুমুরিয়া গ্রামের মালেক কোম্পানির বাড়ির আব্দুল জলিলের ছেলে রিয়াদ (২৫) কাছে আমার বোন শারমিনকে বিয়ে দেই। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। তাই শারমিন আমাদের বাড়িতে থাকত।



কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন নিহত শারমিন আক্তারের বড় ভাই মহিন উদ্দিন। শারমিনের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের শেষে হত্যা না আত্মহত্যা জানা যাবে।








