শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তির দাবি ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ১২:২৭ পিএম
খালেদা জিয়ার মুক্তির দাবি ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

হাজীগঞ্জ ব্যুরো : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসবে হাজীগঞ্জে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে।

সোমবার (১৩ জুন) বিকেলে মিছিলটি বাজারের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ জনতা ব্যাংকের সম্মূখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. জুয়েল রানা তালুকদার। ওই সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, সহ-সভাপতি মো. নুরুন্নবী সম্রাট, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মো. ইকবাল সর্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব মো. দ্বীন ইসলাম টগরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।

তারা বলেন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকারের উচিত পদত্যাগ করা। তারা আরো বলেন, যেনতেন নির্বাচন আর মেনে নেয়া হবে না। আগামী নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital