বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের মুন্সীরহাট আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:৪৮ পিএম
ফরিদগঞ্জের মুন্সীরহাট আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া

এস. এম ইকবালঃ ফরিদগঞ্জের মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন সোমবার সকালে মাদ্রাসা মাঠে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোরশেদ আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (গনিত) আবু নোমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন মুন্সী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ও সমাজ সেবক এস. এম জসিম উদ্দিন আনসারী মিন্টু, মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুজ্জামান, মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রাক্তন প্রধান শিক্ষক সামছুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার দাতা সদস্য মো. মোশারফ হোসেন, অভিভাবক সদস্য মো. মফিজুল ইসলাম, মো. রুহুল আমিন মুন্সি, মো. শফিকুর রহমান, সেলিম মজুমদার, প্রভাষক (আরবি) মাওলানা মাহবুবুর রহমান, (ইংরেজি) হাছান মাহমুদ, (বাংলা) আবু ইউছুফ খানসহ মাদ্রাসার-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা আবু হানিফ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital