শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদক ও অস্রসহ আটক ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ৫:২৭ পিএম
ফরিদগঞ্জে মাদক ও অস্রসহ আটক ৬

এস এম ইকবালঃ ফরিদগঞ্জে ১৫’পিস ইয়াবাসহ আটক এক, ৫’শ গ্রাম গাজাসহ আটক এক এবং দেশিয় অস্রসহ ৪ যুবকসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।
গত কাল রোববার ফরিদগঞ্জ থানার াফিসার ইনচার্জ মোহাম্মদ মহীদ হোসেন নির্দেশে এস.আই মশিউর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোর মুন্সিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী মো. মাসুদ রানা প্রকাশ (সাদ্দাম হোসেন ২৮)কে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে। আটককৃত মাদক কারবারী সাদ্দাম সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা এলাকার উত্তর মজুমদার বাড়ীর নুরুল আমিনের ছেলে।
একই দিনে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই আবদুল কুদ্দুস সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের নিলাম বাড়ী ব্রীজের পুর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে মো. ওমর ফারুক খাঁন (৪৫)কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে। আটকৃত মাদক কারবারী ফারুক খান বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা ঘাটের বাড়ির মৃত সেকান্দরের ছেলে।
অপর এক অভিযানে এস.আই মো. একরামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নরে পশ্চিম সন্তোষপুর এলাকার রাড়ি বাড়ির মসজিদের সংলগ্ন পুকুরের পশ্চিম পার্শ্বের কবরস্থানের পাশে অভিযান পরিচালনা করে একটি লোহার তৈরী ছুরি, ০১টি ছোরা লম্বা ১১.৫ ইঞ্চি, ০১টি দা, ০১টি লোহার তৈরী হাতল ওয়ালা মোটা রড, ০১টি চিকন লোহার রড, ০১টি টিপ ছুরিসহ মো. সাগর হোসেন(১৯), মো. অভি হোসেন(১৯) ও মোশারফ ভুঁইয়া(১৯) এবং মোঃ রায়হান মাল(১৯ কে আটক করা হয়েছে। আটককৃত মো. সাগর হোসেন সন্তোষপুর এলাকার পশ্চিম সর্দার বাড়ীর আঃ রহমানের ছেলে, মো. অভি হোসেন পূর্ব লাড়ুয়া ওয়ারিশ ভুঁইয়া বাড়ীর -লোকমান ভুঁইয়ার ছেলে ও মোশারফ ভুঁইয়া পূর্ব লাড়ুয়া আমুল্লা ভুঁইয়া বাড়ীর নাছির ভুঁইয়ার ছেলে এবং মো. রায়হান মাল পূর্ব লাড়ুয়া লোকমান চেয়ারম্যান বাড়ীর আব্বাস মালের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ জানান, পৃথক পৃথকন অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই জনকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে এবং দেশীয় অস্রসহ ৪ যুবককে আটকত করে অস্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital