সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন ওসি শহীদ হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৫:৪৫ পিএম
ফরিদগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন ওসি শহীদ হোসেন

এস এম ইকবাল: ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন অপরাধ দমনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একজন দক্ষ পুলিশ কর্মকর্তায় পরিণত হয়েছেন।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর নির্দেশনায় ফরিদগঞ্জ থানাকে তিনি অপরাধমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নানান কৌশল অবলম্বন করে অল্প দিনের মধ্যেই জন সাধারণের কাছে তিনি প্রিয় ওসি’র সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।
ওসি মোহাম্মদ শহীদ হোনের নেতৃত্বে থানার এস.আই, এ.এস.আই ও নারী-পুরুষ পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ফরিদগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা এবং থানার অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন হয়েছে।
তিনি থানায় দায়িত্ব নেওয়ার পর মহামারী করোনা কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন, এমন কি ভারতীয় ডেল্টা ভার্সনে মৃত্যু বরন কারী প্রথম ব্যক্তির লাশ নিজে জানাজা সহ দাফন করেছেন, ডেল্টা ভার্সনে আক্রান্ত পলাতক রোগীকে আটক করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। করোনায় কাজ করতে গিয়ে তিনি নিজে স্বস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনা রোধে সূদূর প্রসারী কার্যক্রম গ্রহণ করেন এবং সড়ক দূর্ঘটনার মূল কারণ উদঘাটন পূর্বক সমাধান করেন। তিনি নিজে সড়ক ও যোগাযোগ বিভাগের সাথে আলোচনা করে বর্তমানে ফরিদগঞ্জে বিভিন্ন পয়েন্টে স্পীড ব্রেকার এবং বিল বোর্ড স্থাপন করেন। যার ফলশ্রুতিতে ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনার হার অন্যান্য উপজেলা থেকে তুলনামূলক ভাবে অনেক কম।
তিনি বিট পুলিশিং এবং কমিনিটিং পুলিশিং এর মাধ্যমে প্রায় সময়ে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের সাথে মিশে তাদের সমস্যা গুলো সমাধান এবং আইনগত সহযোগিতা প্রদান করেন। থানা ভবনের সৌন্দর্য্য বর্ধনে তিনি থানার মাঠ পাকা করা, পুকুরের ঘাট বাঁধানো, থানার চারপাশে বসার ব্যবস্থা এবং থানার পরিবেশের অভূতপূর্ব পরিবর্তন করেন। অভিযোগকারীর অভিযোগ শ্রবনে তিনি সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকে সমান ভাবে গুরুত্ব দেন। আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ভাবে অপরাধ নিবারণ মূলক হিসেবে প্রায় সময়ে স্কুল,কলেজ, মাদ্রাসা কিংবা এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা সহ সুনাগরিক এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি অন্যায়কারীকে যেমন আইনের আওতায় নিয়ে আসেন, তেমনি নিরাপরাধী কেউ যেমন প্রতিহিংসার শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখেন। জরুরী সেবা সহ যেকোন সংবাদ পাওয়া মাত্রই পুলিশের উপস্থিতি নিশ্চিত করে বড় ধরনের ঘটনা প্রতিহত করেন।
তিনি, থানায় দায়িত্ব নেওয়ার পর ফরিদগঞ্জ থানায় রুজুকৃত ২২৯টি মাদক মামলায় ৩০৯জন আসামীসহ ২০হাজার ৮’শ ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ কেজি ৩’শ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি দায়িত্ব কালে সর্বমোট ৮৪২ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ্দ করেন। ৪টি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, মামলা ও জিডি মূলে ২০২ টি মোবাইল সেট, ০৭টি চোরাই গরু উদ্ধার করা হয়।
এছাড়া কোর্ট হতে প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা জি-আর ৪৯২, সি-আর, জিআর সাজা ৩৫৫, সিআর সাজা ৩৮, জিআর সাজা ৩৪ সহ সর্বমোট ২২৯ আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন এ প্রতিনিধিকে বলেন, মাননীয় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) স্যারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় কাজ করছি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি। আইন-শৃঙ্খলা রক্ষায় জন সাধারণ কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার