শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মান সম্মত শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ণ সম্ভব নয় : সাবেক সাংসদ আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬:০৫ পিএম
মান সম্মত শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ণ সম্ভব নয় : সাবেক সাংসদ আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া
এস. এম ইকবাল: ফরিদগঞ্জের মানুরী ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার দুপুরে মাদ্রাসার অফিস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে, সাধারন সম্পাদক ও মাদ্রাসার অধ্যক্ষ মাও.আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন মিজিকে সহ-সভাপতি ও ডা: মাহবুব আলমকে সদস্য নির্বাচিত করা হয়।
সভায় মাদ্রাসার সামনের পুকুর ভরাট করা ও কম্পিউটার ল্যাব স্থাপনসহ নানাবিধ উন্নয়নের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় সাবেক সাংসদ ড. শামছুল হক ভুঁইয়া বলেন, একটি মান সম্মত শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ণ সম্ভব নয়। মাসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকল ব্যক্তি-গোষ্ঠি-মহলের কার্যকরি ভুমিকা পালন করতে হবে। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের এগিয়ে আসতে হবে নিজ নিজ প্রচেষ্টায়।
সভায় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সদ্য প্রয়াত সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের কবর জিয়ারত ও কুলখানি অনুষ্ঠানে যোগদান করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের  আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান আজাদ, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিজি, বর্তমান সাধারন সম্পাদক মিজানুর রহমান ভদ্র, আ’লীগ নেতা সফিকুল হায়দার শাহীন, জাফর উল্লা সুজন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান,  হাজী সফিকুর রহমান, সদস্য সোহেল বিন সালেহ বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ জমাদার, সাধারণ সম্পাদক হারিছ বেপারী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারন সম্পাদক জহিরুর ইসলাম সুজন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাউছার আহমেদ বিপ্লব, আরেফিন শুভ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমানুল হব সোহাগ, সাধারন সম্পাদক বাহাউদ্দীন আরমানসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital