শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬:১০ পিএম
মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

মোজাম্মেল প্রধান হাসিব: মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুন বিকাল ৩টায় উপজেলার নারায়ণপুর সাহেব বাজারে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী প্যানেল প্রস্তুতির লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ২৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এর আগেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে এ ইউনিয়নে কে হচ্ছেন নৌকার মাঝি।

বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

উক্ত বর্ধিত সভায় খাদেরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৫ জন প্রার্থী তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দেন এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষণা করেন।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. ইকবাল হোসেন হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি এবিএম মুসা তালুকদারম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন।

Model Hospital

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সৈয়দ আবুল বাসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, উপাদী উত্তর ইউপির সদস্য মাঈন উদ্দিন প্রমুখ।

 

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital