শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মতলবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
মতলবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম ইশমামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ খান, সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম কিরন, এডহক কমিটির সদস্য মো. ফয়সাল খন্দকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম
মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের কৃতি সন্তান এডভোকেট মনির হোসেন।
গত ৪ নভেম্বর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত হয়ে রেজিষ্টার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বামাশিবো/প্রশা/২৩১২৬১০৩৮৭৯১/১৪০৬৭১নং স্মারকে ৪(চার) সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে এডভোকেট মনির হোসেনকে সভাপতি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাসিনা মজুমদারকে সদস্য সচিব, তানভীর হোসেনকে অভিভাবক সদস্য ও মোঃ মোফাজ্জুল হোসেনকে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। উক্ত কমিটির নব নির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষকদের দোয়া ও সর্বাত্মক সহযোগীতা কামনা করছেন।
এদিকে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উক্ত নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মনির হোসেন। এছাড়া স্থানীয় সাংসদ ড. জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।