শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রত্যাশী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪:০০ পিএম
প্রত্যাশী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এস এম ইকবাল: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহষ্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহমেদ নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রত্যাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম গাজি, হাঁসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন, প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফরিদগঞ্জ কে আার আাইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়্যারম্যান প্রাক্তন ছাএ মোহাম্মদ মাসুদ আলম তালুকদার, প্রত্যাশি রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন খান, মাহফুজুর রহমান টেলু, ধর্মীয় শিক্ষক মোঃ রুহুল আমিন এবং হাফেজ আনোয়ার হোসেন গাজী।
দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্র- ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী, অভিবাভকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ছাত্র-ছাত্রীদের উপদেশমূলক বক্তব্যের পাশাপাশি ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির তীব্র সমালোচনা এবং নিন্দা জানান। চলতি শিক্ষাবর্ষে অত্র বিদ্যালয়ে ১১৭ জন শিক্ষার্থী এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহন করবে। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital