বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমাদের শিক্ষার্থীদের নোট বই এর প্রবণতা থেকে বের করে আনতে হবে: ডা. হারুন অর-রশিদ সাগর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪:০৪ পিএম
আমাদের শিক্ষার্থীদের নোট বই এর প্রবণতা থেকে বের করে আনতে হবে: ডা. হারুন অর-রশিদ সাগর
এস. এম ইকবাল: ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার সকালে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহ্ মো. মুকবুল আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ডাঃ হারুন অর রশিদ (সাগর)।
প্রধান অতিথির ডা. হারুন অর- রশিদ সাগর বলেন, একটি মান সম্মত শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ণ সম্ভব নয়। মাসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকল ব্যক্তি-গোষ্ঠি-মহলের কার্যকরি ভুমিকা পালন করতে হবে। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের এগিয়ে আসতে হবে নিজ নিজ প্রচেষ্টায়। আমাদের শিক্ষার্থীদের নোট বই এর প্রবণতা থেকে বের করে আনতে হবে। এর জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি একটি ভালো পদক্ষেপ। কিন্তু এর জন্য শিক্ষকদেরকেও হতে হবে সৃজনশীল। শিক্ষকদের বাস্ততমুখী হয়ে কঠোর শ্রম ও গবেষনার মাধ্যমে নতুন নতুন তথ্য উপাত্ত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। শিক্ষকদের দায়ীত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। প্রত্যেক শিক্ষককে সব জান্তার ভাব ছেড়ে দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে পুন: পুন: দক্ষতা অর্জণ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব নেভী, অভিভাবক সদস্য শাহ জাহান কারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী ফরিদ, সাধারণ সম্পাদক রাসেল মজুমদার, সাংগঠনিক সম্পাদক  আদনান, পিয়াস চন্দ্র দাস, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি রাব্বি পাটওয়ারীসহ স্কুল ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাএ-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।