বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ইভটিজিং এর শিকার ছাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১:৪২ পিএম
ফরিদগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ইভটিজিং এর শিকার ছাত্রী

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইভটিজিং এর শিকার হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

২২ জুন বুধবার দুপুরের দিকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইভটিজার রায়হান (২০) পলাতক রয়েছে। স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই মো. নাছির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাখাট রায়হান ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের তালতলা এলাকার দীঘির পাড়ের বাড়ির আবদুর রশিদের ছোট ছেলে। সে কালির বাজারের একটি ডিস ক্যাবল অপারেটরে কাজ করে।

স্থানীয় সূত্রে জানায়, উপজেলার একটি বিদ্যালয়ের ওই শিক্ষার্থী বুধবার সকালে সে প্রাইভেট পড়তে স্কুলে যায়। প্রাইভেট শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বখাটে রায়হান তাকে বাজে কথা বলে। এ সময় ওই স্কুল ছাত্রী তার কথা কর্নপাত না করে চলে যাওয়ার সময় তার গতিপথ রোদ করে এবং তার গায়ে প্রস্রাব ছুড়ে মেরে পালিয়ে যায় বলে শিক্ষার্থী জানায়। এরপর শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবাকে বিষয়টি জানালে তিনি সঙ্গে সঙ্গে তালতলা এলাকায় এসে স্থানীয়দের জানালে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বাখাটে রায়হানকে না পেয়ে তার বাবা আবদুর রশিদ ও ভাইকে মারধর করে।

শিক্ষার্থীকে ইভটিজিংয়ের বিষয়ে কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কাছে উনার মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি এ প্রতিনিধির সঙ্গে এই ঘটনায় কোন কথা বলবেন না বলে ফোন কেটে দেন।

Model Hospital

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুফার ভাইজার আব্দুল্লা আল মামুন জানান, শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি আপনার কাছ থেকে আমি এই প্রথম শুনেছি। ঘটনাটি উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, স্কুল ছাত্রীর সাথে ঘটি যাওয়া ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটানাস্থলে পুলিশ পাঠিয়েছি। শিক্ষার্থীর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital