শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদগঞ্জে আনন্দ র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ২:৩৫ পিএম
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরিদগঞ্জে আনন্দ র‌্যালি

এস এম ইকবাল : আমার টাকায় আমার সেতু, উদ্বোধন হলো গর্বের পদ্মা সেতু, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জাতির শ্রেষ্ঠ আবিস্কার শেখ হাসিনা সরকার এমন বিভিন্ন স্লোগানকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে থানা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকারের সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লোকমান তালুকদার, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital