সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলবে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ আহত ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ৬:১৭ পিএম
মতলবে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ আহত ৬
স্টাফ রিপোর্টার : মতলবে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহতের ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (২৬ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের করবন্দ গ্রামের হাজী বাড়িতে বাউন্ডারি দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ছয় জন আহত হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহতরা হলেন, মানিক মিয়া (৪২), সরোয়ার হোসেন (৩৫), জাফর ইকবাল (৩০) ও মাজেদা বেগম (৫০), মোস্তফা হোসেন (৩০), রুবি আক্তার (২৫)।
সংঘর্ষে আহত শাহিনা সুলতানা তাৎক্ষণিক ট্রিপল নাইনে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত মানিক মিয়া ও সরোয়ার হোসেনের ছোট ভাই আশরাফ হোসেন বলেন, মৃত ইউসুফ আলী হাজীর ছেলে মোস্তফা হাজীর সাথে আমাদের সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে, যা চলমান। একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে সম্পত্তির বিরোধ সমাধানের চেষ্টা করেছি কিন্তু তারা সমাধান করতে চাইছে না।
সম্পত্তির বিরোধ সমাধান না হওয়ার আগেই আজকে তারা জোরপূর্বক বাউন্ডারি দেওয়াল নির্মাণ করে। বাউন্ডারি নির্মাণ কাজ দেখে আমার মা ও বোন গিয়ে তাদেরকে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার মা ও বোনের উপর অতর্কিত হামলা চালায়। মা ও বোনের উপর হামলা হলে আমার বাড়িতে থাকা ভাইয়েরা এগিয়ে গেলে মোস্তফা হাজী লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে গুরুতর আহত করে। দ্রুত তাদেরকে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। সরোয়ার জানান, মোস্তফা হাজী, মোস্তফার শশুর মিন্টু ও তার শ্যালক হৃদয় বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের উপর হামলা করে।
এ বিষয়ে মোস্তফার শশুর মিন্টু বলেন, আমার মেয়ের জামাই বিদেশে থাকে। অল্প কয়েকদিন হয়েছে দেশে এসেছেন। আবুল বাশার হাজির ছেলে মনির হোসেন মিন্টু ও তার ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ তাদেরকে অত্যাচার করে আসছে। আমার মেয়ের জামাই মোস্তফা তার নিজের সম্পত্তিতে বাউন্ডারী দেয়াল নির্মাণ করতে আসলে তারা বাধা দেয় এবং অতর্কিত হামলা চালায়। এতে আমার মেয়ের জামাই ও মেয়ে সহ তিন জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। স্থানীয় ভাবে বসে সমাধানের চেষ্টা করলেও তারা আসেনি।
ঘটনাস্থলে আশা মতলব দক্ষিণ থানার এস আই রুহুল আমিন বলেন, ত্রিফল নাইনে ফোন পেয়ে আমরা এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষকে শান্ত করেছি। তারা যদি থানায় লিখিত অভিযোগ করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।