মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুই স্বামীর সংসার ছেড়ে ভাগিনার বাড়ী গিয়ে মামীর অনশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২, ২:০৮ পিএম
ফরিদগঞ্জে দুই স্বামীর সংসার ছেড়ে ভাগিনার বাড়ী গিয়ে মামীর অনশন

নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্ধি গ্রামের বেপারী বাড়ির আনোয়ার হোসেন মানিকের ঘরের সামনে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন করছে তার মামী। সে ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরমথুরা গ্রামের দেওয়ান বাড়ির মেয়ে সীমা আক্তার।

অনশনকালে সীমা আক্তার বলেন, আনোয়ার হোসেন মানিকের আপন মামা বিল্লাল হোসেনের সাথে ২০০৯ সালে তার বিয়ে হয়। তারপর মানিক বিভিন্ন ভাবে তার ছবি তুলে হয়রানি করে। একপযায়ে মানিকের তার সাথে সম্পর্ক করতে বাধ্য করে। এই সম্পর্ককে কেন্দ্র করে তাদের ৭ বছরের সংসার ভেঙ্গে যায়।

তিনি আরো জানান, মানিক বিয়ে করার কথা থাকলেও সে বিদেশি গিয়ে চারবছরেও ফিরে আসেনি। তারপর তার ফ্যামিলির চাপের কারণে দ্বিতীয় বিয়ে হয় রামপুর গ্রামের ঢাকায় বাসিন্দা এনামুল হকের সাথে। সেখানেও বিভিন্ন কায়দায় আনোয়ার হোসেন মানিক দ্বিতীয় স্বামীর কাছে যোগাযোগ করেন। সেই অযুহাতে দ্বিতীয় সংসারও ভেঙ্গে যায়। তারপরে মানিক বিদেশ থাকা অবস্হায় মোবাইল ফোনে বিয়ে হয়। কিন্তু এখন সে স্বামীর অধিকার দিচ্ছে না। বহু অপেক্ষা করেও অধিকার না পাওয়ায় স্ত্রীর অধিকার দাবিতে অনশন করেন সীমা।

জানতে চাইলে আনোয়ার হোসেন এই বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

Model Hospital

১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়া বলেন, বিষয়টি জেনেছি।

ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, সীমা আক্তার ৯৯৯ কল করেছে। তাদের একটা মামলাও চলমান রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়াকে সমাধানের লক্ষে দায়িত্ব দেয়া হয়েছে।

ডা. শেখ মহসীন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ পিএম
ডা. শেখ মহসীন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

চাঁদপুরের আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে (টি.আর.) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন।

৪ অক্টোবর ২০২৬, রবিবার দুপুর ১২টা থেকে কলেজ প্রাঙ্গণে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী ও সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যক্ষ ভোটে ডা. শেখ মো. মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

জেলা প্রশাসক, চাঁদপুরের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিজয়ী শিক্ষক প্রতিনিধি ডা. শেখ মো. মহসীন সকল ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক চাঁদপুর পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রথমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয় জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের ওপর।

জানা গেছে, আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। কলেজ প্রতিষ্ঠার উষালগ্ন থেকেই ডা. শেখ মো. মহসীন প্রতিষ্ঠানটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। দল-মত নির্বিশেষে চাঁদপুরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় নানা বাধা-বিপত্তি পেরিয়ে কলেজটি আজ প্রতিষ্ঠিত হয়েছে।

অপর প্রতিদ্বন্দ্বী সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী অত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রোটারিয়ান ডা. মোজাম্মেল হক পাটোয়ারীর ছোট ভাই।