শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ভূমি অফিসের বেহাল দশা, জরাজীর্ণ ও ঝুঁকিতে চলছে কার্যক্রম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ জুন, ২০২২, ২:২৪ পিএম
মতলব উত্তরে ভূমি অফিসের বেহাল দশা, জরাজীর্ণ ও ঝুঁকিতে চলছে কার্যক্রম

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর মতলব উত্তর উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের জরাজীর্ণ ভবনে চলছে দাপ্তরিক কার্যক্রম। পুরো ভবনের চারপাশে দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ণ ভূমি অফিসটি জরাজীর্ণ হয়ে পড়েছে।

ইউনিয়ন ভূমি অফিসের জরাজীর্ণ ভবনে জীবনের ঝূঁকি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা কার্যক্রম চালিয়ে আসলেও ভবনটি সংস্কারের কোনো উদ্যোগ নেই।

মঙ্গলবার (২৮ জুন) সকালে জরাজীর্ণ ভবনটি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশণার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, পুরানো টিনশেড ভবনের চারদিক থেকে পলেস্তারা খসে খসে পড়ছে কর্মকর্তা-কর্মচারী ও জায়গা-জমি সংক্রান্ত কাজে আসা সেবাপ্রার্থীদের মাথার উপর। কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ অফিসে বসে কাজ করে যাচ্ছেন। যে কোনো মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন অফিসে কর্মরত লোকজন ও সেবাপ্রার্থীরা।

জানা গেছে, ১৯৫৪ সালে আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের টিনশেড ভবন নির্মিত হয়। উপজেলার ৩টি ইউনিয়ন যেমন ফরাজীকান্দি, জহিরাবাদ, এখলাছপুর ইউনিয়নের ভূমি সেবা দিয়ে যাচ্ছে এ ভূমি অফিসটি।

Model Hospital

সেবাপ্রার্থীরা বলছেন, আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসটি দীর্ঘদিনেও সংস্কার হচ্ছেনা। দ্রুততম সময়ে জরাজীর্ণ এই ভবনটি সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ হলে জনসাধারণের ভূমি সেবা প্রদানে একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তারা।

আমিরাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আনিছুর রহমান মুন্সি বলেন, দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ টিনসেড ঘরটির বেড়া ও ছাউনি নষ্ট হয়ে গেছে। অল্প বৃষ্টিতে ঘরের ভিতর পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তিনি আরো বলেন টিনসেড বাড়িটি দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় টিন সেড ঘরটি ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশণার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ বলেন, আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।