সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রবীন আওয়ামী লীগ নেতা শামসুল আলম সরকারের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১২:৫৭ পিএম
কচুয়ায় প্রবীন আওয়ামী লীগ নেতা শামসুল আলম সরকারের ইন্তেকাল

মোঃ রাছেল : কচুয়া উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা কচুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দুই বারের সভাপতি শামসুল আলম সরকার (৮০), বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরন করেন (ইন্না…..রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবোদনা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৯টায় জানাযা শেষে মরহুমকে উপজেলার বিতারা গ্রামের বাড়িতে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Model Hospital

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।