সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি বাদল নির্বাচিত, তাজুলের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২, ৬:০১ পিএম
খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি বাদল নির্বাচিত, তাজুলের শুভেচ্ছা
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের পঞ্চম বারের মতো সভাপতি নির্বাচিত হয়ছেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান বাদল।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের টানা ৫বার সভাপতি নির্বাচিত হন। আজিজ খান বাদল খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার।
তিনি আজিজ খান বাদলের সার্বিক মঙ্গল কামনা করে সুনামের সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে আশা ব্যাক্ত করেছেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।