বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নানার বাড়িতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৩:৫৫ পিএম
শাহরাস্তিতে নানার বাড়িতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে নানার বাড়ি থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
মঙ্গলবার দিবাগত রাত (১৭-নভেম্বর) উপজেলার চিতোষী পূর্ব ইউপির কাদরা গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে নিহতের মরদেহ শাহরাস্তি মডেল থানার পুলিশ উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শাকতলা গ্রামের পাটোয়ারি বাড়ির মোঃ বিল্লাল হোসেনের কন্যা রাবেয়া আক্তার আনিসা (১৭)  শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের তার নানার মুন্সি বাড়ীতে বেড়াতে আসে। ওই কিশোরী এখানে আসার ১ বছর পূর্বে মুঠোফোনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাংশা গ্রামের ছালে আহম্মদের (প্রবাসী) পুত্র মোঃ বাদলের সাথে বিয়ের কথা পাকাপোক্ত হয়। ওই হিসেবে বুধবার ঘটনার দিন আনিসা ওই বর বাদল ও তার পিতা-মাতার  সঙ্গে রাতের বেলায় প্রতিদিনের ন্যায় মুঠোফোনে কথা বলে।
পরে সে রাতের খাবার খেয়ে তার নানা মৃত  ইসাক মিয়ার পুত্র মামা মোহাম্মদ ওমর ফারুকের ঘরে ঘুমাতে  যায়। সে ঘরে ভোররাত তার খালতো বোন তোহা (১২) আনিসাকে ঘরের আড়ায় চাদর পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ওই দৃশ্য দেখতে পেয়ে সে ডাক চিৎকার দিলে স্বজনরা ছুটে এসে আনিসাকে মৃত দেখতে পায়। পরে শাহরাস্তি মডেল থানাকে স্থানীয়রা বিষয়টি  অভিহিত করলে পুলিশ এসে সুরতহাল সংগ্রহ করে মরদেহ উদ্ধার করে শাহরাস্তি মডেল থানায় নিয়ে আসে।
এদিকে অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু প্রসঙ্গে আনিসার ভাই সোহাগ মুঠোফোনে জানায়, আমার বোনের সঙ্গে মুঠোফোনে এমন কথা বার্তা হয়েছে যার কারণে সে আত্মহননের পথ বেছে নিয়েছে।
এছাড়া আনিসার মামার বাড়ি ও স্থানীয় লোকজন তার বিয়ে সংক্রান্ত ধুম্রজাল  কাণ্ডে  এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে।
অবশ্য তার স্বজনরা একথার সাথে দ্বিমত পোষণ করছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো   হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকি বিষয় উদঘাটন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital