বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নির্বাচনে দায়িত্বরত আনসার ভিডিপির সদস্যদের মাঝে ভাতা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৩:০৯ পিএম
শাহরাস্তিতে নির্বাচনে দায়িত্বরত আনসার ভিডিপির সদস্যদের মাঝে ভাতা বিতরণ

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে সন্মানী ভাতা বিতরন করা হয়েছে। ।

২ ই জুলাই শনিবার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এ ভাতা বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভাতা বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরন কার্যক্রম তদারকি করেন আনসার ও ভিডিপির চাঁদপুর জেলা কমাড্যান্ট উজ্জল কুমার পাল।

ভাতা বিতরনকালে এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা: আয়েশা আক্তার, হাজীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিয়া সুলতানা, শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক (টিআই) পিন্টু চন্দ্র দাস, প্রশিক্ষিকা (টিআই) তুলসী দেবনাথ, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আবদুস সাওার মজুমদার (পিএম) বার প্রমুখ।

Model Hospital

উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচনে দায়িত্বরত ৯১ জন পিসি, ৯১ জন এপিসি, ১ হাজার ৩ শত ৬৫ জন সাধারন আনসার ভিডিপির সদস্য সহ ১ হাজার ৫ শত ৪৭ জন আনসার ও ভিডিপির সদস্যর মাঝে এ ভাতা বিতরন করা হয়। এতে একজন পিসি/ এপিসি সদস্য ২ হাজার ৩শত ৯২ টাকা ৫০ পয়সা ও সাধারন আনসার সদস্য সদস্যাগন জনপ্রতি ২ হাজার ১ শত ৯২ টাকা ৫০ পয়সা করে ভাতা পান।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।