সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খোকন মল্লিকের ঈদ-উল আযহার শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৫:২৯ পিএম
খোকন মল্লিকের ঈদ-উল আযহার শুভেচ্ছা

সজীব খান : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নবাসীসহ জেলাবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা বিএনপির নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক। তিনি এ ঈদে দেশবাসীর নিরাময় সুস্থ্যতা, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

তিনি বলেন ঈদুল আযহা মুসলমান জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আর এ ঈদ আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগম হয়। ঈদ সব শ্রেনী পেশার মানুষের মাঝে গড়ে তোলে সৌন্দর্র্য্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেনীর মানুষকে। সৌহার্দ্য সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাশিত হয়ে শান্তিপূর্ণ ভাবে পালন করবে এটা তিনি প্রত্যাশা করে তার শৈশব, কৈশর জীবনের সকল বন্ধ বান্ধব আত্মীয় স্বজনকে জাতীয়তাবাদী বিএনপির, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।