সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সোহাগ হোসেনের ঈদ-উল আযহার শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৬:০৮ পিএম
সোহাগ হোসেনের ঈদ-উল আযহার শুভেচ্ছা

সজীব খান : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল সার্জিক্যাল ব্যবসায়ীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সার্জিক্যাল ব্যবসায়ী, তরুন সমাজ সেবক ও রাজনীতিবিদ সোহাগ হোসেন মিয়াজী। তিনি এ ঈদে দেশবাসীর নিরাময় সুস্থ্যতা, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

তিনি বলেন ঈদুল আযহা মুসলমান জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আর এ ঈদ আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগম হয়। ঈদ সব শ্রেনী পেশার মানুষের মাঝে গড়ে তোলে সৌন্দর্র্য্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেনীর মানুষকে। সৌহার্দ্য সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাশিত হয়ে শান্তিপূর্ণ ভাবে পালন করবে এটা তিনি প্রত্যাশা করে তার শৈশব, কৈশর জীবনের সকল বন্ধ বান্ধব আত্মীয় স্বজনকে ঈদ মোবারক জানিয়েছেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।