বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যৌতুকের টাকার জন্য স্ত্রীর উপর স্বামীর অমানুষিক নির্যাতন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৩:৫৪ পিএম
যৌতুকের টাকার জন্য স্ত্রীর উপর স্বামীর অমানুষিক নির্যাতন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌতুকের জন্য মাদকাসক্ত স্বামীর অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন এক সন্তানের মা রিপা আক্তার। এর আগেও একাধিকবার অসহায় ওই গৃহবধূর উপর নির্যাতন করেন তার স্বামী বাবু মুন্সী। যৌতুকলোভী স্বামীর পৈশাচিক ঘটনাটি ঘটেছে উপজেলার পদুয়া গ্রামের মুন্সী বাড়িতে।

জানা যায়, প্রায় ৩/৪ বছর পূর্বে মতলব দক্ষিণ উপজেলার পদুয়া মুন্সী বাড়ির তাজুল ইসলাম মুন্সীর ছেলে বাবু মুন্সী জোড়পূর্বক ভাবে একই বাড়ির আব্দুল মালেক মুন্সীর মেয়ে রিপা আক্তারকে বিয়ে করেন। কিন্তু বাবু বিভিন্ন কলাকৌশলে বিয়ের কাবিন নামা করাইনি। বিয়ের কিছু দিন পর থেকে নানা অজুহাতে স্ত্রীর মাধ্যমে শ্বশুরালয়ে টাকা দাবি করে আসছিল বাবু মুন্সী।

স্বামী-সংসারে সুখের কথা ভেবে বিয়ের পর থেকেই বহুবার অসহায় রিপা তার পিত্রালয় থেকে চাহিদামত যথাসাধ্য টাকা নিয়ে স্বামীকে দিয়েছে। কখনো টাকা এনে দিতে বিলম্ব বা কিংবা না দিলে তার উপর চলত অমানুষিক শারিরীক ও মানুষিক নির্যাতন।

রিপা আক্তার তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর নির্যাতনের পরেও ঘর সংসার করতে থাকে। এমতবস্থায় গত ১৭/১১/২০২১ ইং তারিখে বাবু আবারও যৌতুকের টাকার দাবীতে রিপাকে গালিগালাজ ও মানুষিক চাপ দিতে থাকে। একপর্যায়ে বাবু রিপাতে বিবস্ত্র করে বাঁশের সাথে বেধে এ্যালোপাথারী কিল ঘুষি ও মারপিট করতে থাকে। একপর্যায়ে বাবু রিপার বাম পায়ের হাড় ভেঙ্গে ফেলে।

Model Hospital

নির্যাতিতা রিপা আক্তারের মা আক্তার বেগম জানান, বাবু বিভিন্ন সময় নানাভাবে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমানে ফের টাকার জন্য আমার মেয়ে রিপার উপর অমানুষিক নির্যাতন শুরু করেছে।

কাবিন নামার না করানোর বিষয়ে প্রশ্ন করলে নির্যাতিতা রিপার বাবা আব্দুল মালেক বলেন, আমরা অনেকবার চেষ্টা করেছি এবং বাবু ও তার পরিবারকে বলেছি বিয়ের কাবিন নামা করানোর জন্য। কিন্তু বাবু ও তার পরিবার কাবিন নামা করতে নারাজ। বাবুকে কাবিন নামা না করার কারন জানতে চাইলে সে মারধর সহ প্রানে মেরে ফেলার হুমকি- ধামকি প্রদান করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital