শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কাটা ও ঘর ভেঙ্গে পেলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৩:৩৯ পিএম
ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কাটা ও ঘর ভেঙ্গে পেলার অভিযোগ
এস. এম ইকবাল : ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কাটা ও জোর পূর্বক ঘর ভেঙ্গে পেলে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
১১ জুলাই সোমবার সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর গ্রামে মৃত- জয়নাল আবেদীন গংদের জমি থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিনষ্ট করা হয় এবং জোর ঘর ভেঙ্গে পেলে ওই স্থানে জোর পূর্বক ঘর নির্মাণ করে আমিন উল্লাহ গংরা।
সরজমিন ও স্থানীয়রা জানায়, মৃত- জয়নাল আবেদীন গংদের সম্পত্তি একই এলাকার আমিন উল্লাহ গংরা নিজেদের দাবী করে জোরপূর্বক দখল করে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ টি গাছ কেটে নিয়ে যায়। তাতে জয়নাল আবেদীনের ছেলেরা বাঁধা দিলে আমিন উল্লাহ গংরা তাদের মারতে তেড়ে আসে। পরে ওই সম্পত্তিতে থাকা জয়নাল আবেদীনের একটি ঘর ভেঙ্গে পেলে দেয় এবং জোরপূর্বক ওই স্থানে আমিন উল্লাহ গংরা ঘর নির্মাণ করে। এ ঘটনায় মৃত- জয়নাল আবেদীনের ছেলে নূরে আলম ৯৯৯ নাম্বারে ফোন দিলে ফরিদগঞ্জ থানার এস. আই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে মৃত- জয়নাল আবেদীনের ছেলে নূরে আলম জানান, আমাদের পৈত্রিক সম্পত্তি প্রতিবেশী আমিন উল্লাহ গংরা তাদের দাবী করে জোরপূর্বক আমাদের সম্পত্তি থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছ কর্তন করে নিয়ে যায় এবং ওই জমিতে থাকা আমাদের একটি ঘর ভেঙ্গে পেলে দেয় এবং জোরপূর্বক ওই স্থানে তারা একটি ঘর নির্মাণ করে।
এ বিষয়ে আমিন উল্লাহ গাছ কাটা ও ঘর ভাঙ্গার বিষয়টি স্বীকার করেন এবং তিনি বলেন, আমাদের সম্পত্তিতে আমরা ঘর নির্মাণ করেছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস. আই আব্দুল মান্নান জানান, নূরে আলম ৯৯৯ ফোন দিলে সে আলোকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১৯ জুলাই নূরে আলম থানায় লিখিত অভিযোগ করছে। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital