বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৭:০১ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা দুজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

আহত গিয়াসউদ্দিন মিলন জানান, দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অফিসে আয়োজিত প্রেস ব্রিফিং শেষে তিনি এবং তাঁর সেক্রেটারিসহ মোটরসাইকেলে করে বঙ্গবন্ধু সড়ক হয়ে প্রেসক্লাবে আসছিলেন। মোটরসাইকেল তিনি নিজেই চালাচ্ছিলেন।

বঙ্গবন্ধু সড়ক দিয়ে দর্জিঘাট এলাকা পার হয়ে একটু সামনে এগুলে রাস্তায় গর্ত দেখে তিনি তার মোটরসাইকেল হালকা ব্রেক করেন। তখনই মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে যায়। তারা দুজনও রাস্তায় পড়ে যান। এতে তারা আহত হন। গিয়াসউদ্দিন মিলন কপালে, নাকে, হাঁটুতে এবং ডান হাতের কাঁধে আঘাত পান। আর রিয়াদ ফেরদৌস কনুই ও হাঁটুতে আঘাত পান। গিয়াসউদ্দিন মিলনের ডান হাতের কাঁধের আঘাতটি গুরুতর। তাঁরা দুজন হাসপাতালে আসলে হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল এবং অর্থোপেডিক বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেন। পরে তাঁরা বাসায় চলে যান। গিয়াসউদ্দিন মিলনকে ডাক্তার তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছেন।

এদিকে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক আহত হওয়ার খবর পেয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক হাসপাতালে ছুটে আসেন। তারা তাদের চিকিৎসার সার্বিক দিক তদারকি করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital