বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুতে নয়ন মাস্টারের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১২:৫৯ পিএম
এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুতে নয়ন মাস্টারের শোক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যাংকার, শিক্ষক ও সমাজসেবক এম এম নুরুল হক  মৃত্যু বরণ করেছেন।
সোমবার ভোর সোয়া ৪টায়  ঢাকায় তিনি ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আশিকাটি  ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রথম সহকারী প্রধান শিক্ষক, শাহাতলী যুবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নয়ন মাস্টার।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন আলহাজ্ব এম এম নুরুল হকের মৃত্যুতে আমরা আশিকাটি ইউনিয়ন বাসী গভীরভাবে শোকাহত। আমরা একজন অভিভাবক হারালাম, যা অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ওনার রুহের মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital