শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা পাচ্ছেন রফিকুজ্জামান রণি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১:৩৬ পিএম
মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা পাচ্ছেন রফিকুজ্জামান রণি

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদের লেখক সম্মাননা ২০২২ পাচ্ছেন কথাসাহিত্যিক রফিকুজ্জামান রণি।

আগামী ৩০ জুলাই শনিবার বিকেল সাড়ে ৩টায় মুন্সিগঞ্জের সরকারি গণগ্রন্থাগারে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার।

২৫ জুলাই বিকেলে মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহাবাতের যৌথ বিবৃত্তিতে ৫টি বিভাগে সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন কবিতায় অনু ইসলাম, ছোটগল্পে রফিকুজ্জামান রণি, নাটকে জাহাঙ্গীর আলম ঢালী, শিশুসাহিত্যে মালেক মাহমুদ এবং সাংবাদিকতায় মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, শিশুসাহিত্যিক সিরাজুল ইসলাম, কবি যাকির সাইদ ও পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এপেক্স ক্লাব অব ধলেশ্বরীর সভাপতি মোঃ হোসেন লিটন, কবি জগদবন্ধু হালদার ও সমাজসেবক মোঃ আসলাম সরকার।

Model Hospital

উল্লেখ্য, চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৯২ খ্রিস্টাব্দে; চাঁদপুরের কচুয়া উপজেলায়, দোঘর গ্রামে। তার পিতার মোহাম্মদ কামরুজ্জামান খোকা এবং মাতার নাম লাভলী জামান।

শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্যে এর আগে তিনি পেয়েছিলেন জেমকন পুরস্কার-২০১৯; চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ অ্যাডওয়ার্ড-২০২০; এবং মানুষ তরুণ লেখক পুরস্কার-২০১৯; দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার-২০২০; নাগরিক বার্তা লেখক সম্মাননা-২০১৯; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার-২০১৪; জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা-২০১৪; ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক-২০১৩।

তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৫টি: অতল জলের গাঁও; ধোঁয়াশার তামাটে রঙ; চৈতি রাতের কাশফুল; মুঠো জীবনের কেরায়া; দুই শহরের জানালা।

এ বছর ছোটগল্পে তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital