শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের চেয়াম্যান সমিতি নিয়ে ৪ চেয়ারম্যানের দ্বিমত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪:৪৭ পিএম
ফরিদগঞ্জের চেয়াম্যান সমিতি নিয়ে ৪ চেয়ারম্যানের দ্বিমত

এস এম ইকবাল : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত সর্বশেষ কমিটি নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটির বিষয়ে জানেন না এবং প্রত্যাখান করে প্রেসবিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলার নির্বাচিত ৪জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

২৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন ভূইয়া, চরদু:খিয়া পুর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ খান এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন এর যৌথ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ১৬ জুলাই ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ চাঁদপুরের একটি রেস্টুরেন্টে চা-চক্রে মিলিত হন।

আলোচনার একপর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি গঠন নিয়ে আংশিক আলোচনা হয়।

পরবর্তীতে উপস্থিত চেয়ারম্যান গণের আলোচনার প্রেক্ষিতে কমিটি গঠন নিয়ে পুনরায় বৈঠক করার সিদ্ধান্ত হয়।

Model Hospital

কিন্তু ২৬ জুলাই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মিডিয়ায় কমিটি গঠন নিয়ে সংবাদ দেখতে পাই, যা আমাদের হতবাক করেছে। তাই আমরা এই কমিটি বিষয়ে না জানায় তা প্রত্যাখান করছি এবং একই সঙ্গে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital