শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গুচ্ছগ্রামে চর্যাপদ একাডেমির শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ২:১৪ পিএম
গুচ্ছগ্রামে চর্যাপদ একাডেমির শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের গুচ্ছগ্রামে অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ২৯ জুলাই বিকেলে স্কুল শিক্ষার্থী শিশুদের হাতে বই, খাতা ও কলম তুলে দেয়া হয় এবং অন্যান্য শিশুদের হাতে তুলে দেয়া হয় চিপস, কেক ও চকলেট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি, সহকারী পরিচালক ফেরারি প্রিন্স ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

এসময় চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, গত তিন বছরে প্রায় সাত হাজার মানুষের হাতে বই উপহার তুলে দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। বই উপহার কর্মসূচির পাশাপাশি আমরা অসহায় শিশুদের নিয়ে কাজ করি। এর আগে বেদে শিশুদের হাতেও আমরা শিক্ষা উপকরণ তুলে দিয়েছি। মূলত অসহায় পরিবারগুলোতে জন্ম নেয়া শিশুদের শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ বাড়াতে সাধ্যমতো কাজ করে যাচ্ছি।

Model Hospital

তিনি আরও বলেন, আমাদের ক্ষুদ্র সামর্থ্যরে মধ্য তাদের নিয়ে যা করি এটা একেবারেই নগণ্য। তারপরও উৎসাহের অভাবে তারা যেন ঝরে না যায় মূলত সে কথা বিবেচনা করে ওদের কাছে ছুটে এসেছি।

একাডেমির সভাপতি নুরুন্নাহারর মুন্নি বলেন, ভবিষ্যতে এমন আয়োজন আমরা আরও করব। উৎসাহ পেলে এই শিশুরাও একদিন সমাজে অবদান রাখবে। এরাও একদিন মানুষের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ শেষে কবি মামুন রশীদ সম্পাদিত সাহিত্যের ছোট কাগজ ‘সংক্রান্তি’-এর মোড়ক উন্মোচন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital