শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সাহিত্য মঞ্চের  আয়োজনে উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৫:২৫ পিএম
সাহিত্য মঞ্চের  আয়োজনে উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে তিনমাস মেয়াদী উচ্চারণ উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালার জুলাই মাসের সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শনিবার বিকেল চারটায় শহরের কোড়ালিয়া রোডস্থ সংগীত নিকেতনের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উৎসবমুখর পরিবেশে প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন।
সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের পরিচালনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, সংগীতশিল্পী বীরেন সাহা ও এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের প্রমুখ। অতিথিবৃন্দ এই প্রশিক্ষণের উদ্যোগকে স্বাগত জানান এবং ভূয়সী প্রশংসা করেন। অতিথিবৃন্দ মনে করেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। একটি রূচিশীল শুদ্ধতম প্রজন্ম বিনির্মাণে সাহিত্য মঞ্চের এমন আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণটি সমন্বয় করেন সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক কবি নিঝুম খান ও সহ-সাংগঠনিক সম্পাদক অনুবাদক সাদ আল-আমিন।
সাহিত্য মঞ্চের আবৃত্তি বিষয়ক সম্পাদক আবৃত্তিশিল্পী নুরুন্নাহার নিশি জানান, প্রশিক্ষণ কর্মশালার ক্লাস গত ২রা জুলাই তারিখে শুরু হয়। এতে চাঁদপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পেশাজীবীগণ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের এই আবর্তনে মোট ১২ টি ক্লাস সম্পন্ন হবে।
প্রশিক্ষণের সমন্বয়ক নিঝুম খান জানান, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা ভাষার শুদ্ধতম ব্যবহারের প্রয়াসকে সম্প্রসারিত করতে চাই। তিনি প্রমিত উচ্চারণে কথা বলতে ও আবৃত্তিতে আগ্রহী ব্যক্তিগণকে কর্মশালায় অংশ নেওয়ার জন্যে আহ্বান জানান।
কর্মশালার পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট শনিবার বিকাল ৪টায়। এদিন একই সাথে বঙ্গবন্ধুকে নিয়ে পরিবেশনার পাশাপাশি বঙ্গবন্ধু বিষয়ক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন হবে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।