শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ, ওসির হস্তক্ষেপে সমাধান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৫:৪৪ পিএম
ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ, ওসির হস্তক্ষেপে সমাধান

এস এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মনির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করাকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের কার্যালয়ে সমাধান করে দিয়েছেন।

৩০ জুলাই শনিবার সকালে উভয় পক্ষকে নিয়ে থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ও তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল ফরাজিসহ ওসির কার্যালয়ে বসে উভয় পক্ষেকে সমঝোতা করে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে উভয় পক্ষ অঙ্গিকার নামা প্রধান করে।

জানাযায়, রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মনির হোসেন ও স্থানীয় কতেক ব্যক্তির সাথে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। সে আলোকে, গত ২৫ জুলাই মনির হোসেনের বিরুদ্ধে একই এলাকার সাবেক এক ইউপি সদস্যের স্ত্রীর সাথে কথা বলাকে কেন্দ্র করে স্থানীয় একটি মহল তাদেরকে বিভিন্ন ভাবে হেনস্তা ও ফেইসবুকে পেক আইডির মাধ্যমে তাদের ঘিরে বিভিন্ন অপপ্রচার করে।

এ বিষয়ে মনির ও স্থানীয়রা পৃথক পৃথক থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ ঘটনার তদন্তে সত্যতা না পেয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলে। এরপর স্থানীয় দুটি পক্ষের মধ্যে কথা কাটা কাটি হয় এবং এলাকায় আইনশৃঙ্খলা অবনতির কথা বিবেচনা করে পুলিশ দুই পক্ষকে থানায় হাজির হতে বলেন।

Model Hospital

উক্ত বিষয়ে ইউপি সদস্য আব্দুল মমিন দুলাল ও স্থানীয় আব্দুল মমিন বলেন, মনিরের বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে তা সম্পন্ন ভিত্তিহিন। মনিনের সন্মান নষ্ট করার জন্য স্থনীয় একটি চক্র এই কাজ করেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, অপ্রত্যাশিত ভুল বুঝাবুঝির কারনে যে ঘটনাটি ঘটেছে তা দুঃখজনক। ওসি স্যারের মধ্যস্ততায় সমাধান হয়েছে এবং ওসি স্যার সকলকে সতর্ক করেন ও এ ধরনের কাজ করবেনা বলে অঙ্গিকার নামা দেন।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকার তুচ্ছ ঘটনা ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের ঘটনায় দুটি লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে আমি থানায় ডেকে এনে তা সমাধান করে দিয়েছি। তারা উভয় পক্ষ ভবিষ্যতে এ ধরনের কাজ করবেনা বলে অঙ্গিকার নামা প্রধান করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital