বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ মানবসেবা ব্লাড ডোনেশনের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৭:২১ এম
ফরিদগঞ্জ মানবসেবা ব্লাড ডোনেশনের কমিটি গঠন

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ব্লাড ডোনেশনের ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

১ আগষ্ট সোমবার রাতে মানবসেবা ব্লাড ডোনেশনের কার্যালয়ে সাধারন সভায় সদস্যেদের সন্মতিতে শাহাদাত খানকে আহ্বায়ক ও আল আফনান শিমুলকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের নতুন কমিটিতে যারা আছেন, তারা হলেন, আহ্বায়ক- মোঃ শাহাদাত খান, যুগ্ম আহ্বায়ক- মোঃ ইমাম হোসাইন, যুগ্ম আহ্বায়ক- মোঃ জাহিদুল ইসলাম ফাহিম, যুগ্ম আহ্বায়ক- আব্দুল কাদির সোহাগ, সদস্য সচিব- আল- আফনান শিমুল, সদস্য মোঃ সোহেল খান মুসা, মোঃ নাসিম হোসেন, মোঃ নোমান ছালেহী, মোঃ এমরান হোসাইন, মোঃ রাকিব হোসাইন, মোঃ আব্দুল জব্বার, জান্নাতুল মাওয়া, নাজনীন আক্তার, রিফা আক্তার, মোঃ আতিক হোসেন, মোঃ রাসেল মাহমুদ, মোঃ আবু ছালেহ মুসা, মোঃ শামীম পাটওয়ারী, মোঃ আব্দুল্লাহ আল মামুন ।

সংগঠনের আহ্বায়ক শাহাদাত খান বলেন, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা হয়ে বিভিন্ন জায়গায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন,ডোনার সংগ্রহ,প্রায় সহস্রাধিক ব্যক্তিকে বিনা মূল্যে রক্তদান,করোনার সময় শতাধিক ব্যক্তিকে বিনামুল্যে অক্সিজেন সেবা, মাক্স বিতরন, গাছ বিতরন, সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামের বর্ন্যাত্যদের মাঝে ত্রান বিতরনসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে সংগঠনের নেতৃবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital