শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১:১২ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
এস. এম ইকবাল : ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দু’শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সাবেক আরএমও ডা. কামরুল হাসান ও ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন এই সেবা প্রদান করেন। ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসা ছাড়াও ডায়াবেটিকস, রক্তের গ্রুপ নির্নয়সহ অন্যান্য সেবা প্রদান করা হয়।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাসুদ মিজি মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি, সহ- প্রধান শিক্ষক মো. সাহাজান মিয়া, থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, সমাজসেবক খলিলুর রহমান, কামাল হোসেন।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাঈম চৌধুরী, হাসিব পাটোয়ারী, সাকিব পাটোয়ারী, রফিকুল ইসলাম রাফি, ইকবাল গাজী, নাঈমুল হাচান, কামরুল মোল্লা, মারুফ বিল্লাহ, জাকিয়া সুলতানা, হাছান আটিয়া, মোজাম্মেল হোসেন, হাসনাত গাজী, তাজুল ইসলাম প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital