শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর থেকে সাপ্তাহিক ‘ত্রিনদী’ পত্রিকার অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ২:০৭ পিএম
চাঁদপুর থেকে সাপ্তাহিক ‘ত্রিনদী’ পত্রিকার অনুমোদন

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর থেকে ‘ত্রিনদী’ নামের নতুন একটি সাপ্তাহিক পত্রিকার অনুমোদন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মহিউদ্দিন আল আজাদ’র হাতে নতুন এ পত্রিকার ঘোষণাপত্র তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেন বলেন, গতানুগাতিক সংবাদ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক প্রিয় হতে হবে। একটি সাপ্তাহিক পত্রিকা সুন্দর সমাজ বিনির্মাণে ভালো ভূমিকা রাখতে পারে। বিষয়টি লক্ষ রেখে পত্রিকা প্রকাশনা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, তিনি একজন সংসদ সদস্যই নন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার তার এলাকা থেকে পত্রিকাটি প্রকাশিত হবে তা সত্যই আনন্দের কথা। তবে পত্রিকায় একটি সংবাদ প্রকাশ পূর্বে তা ভালো করে যাছাই-বাছাই করেই প্রকাশিত করবেন বলে আমার বিশ্বাস।

Model Hospital

তিনি বলেন, সাংবাদিকরা ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং ন্যায় নিষ্ঠা ও বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরলে মানুষ উপকৃত হবে। সাংবাদিক তারাই হবে যারা সৎ সাহসী ও সত্য কথা লিখবে। সংবাদকর্মীদের লিখনের মাধ্যমে চাঁদপুর তথা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আপনাদের লিখনের মাধ্যমে সমাজের অঙ্গতি ও সত্য কথা তুলে ধরবেন। তাতে করে সমাজ কিংবা দেশের মানুষের চিত্র ফুটে উঠবে। তাছাড়া সংবাদকর্মীদের লিখনের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব।

সহকারি কমিশনার জে আর এম জাহিদ হাছানের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও চাঁদপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আউয়াল রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আবদুর রহমান, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. ইয়াছিন ইকরাম, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, আলোকিত বাংলাদেশের চাঁদপুর জেলা প্রতিনিধি শওকত আলী, ফোকাসমোহনা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য শেখ তোফায়েল আহমেদ, দৈনিক চাঁদপুরকণ্ঠ’র হাজীগঞ্জ ব্যুরো প্রধান কামরুজ্জামান টুটুল, দৈনিক ইলশেপাড়’র বিশেষ প্রতিনিধি অধ্যাপক এস এম চিশতী, প্রিয় চাঁদপুর (অনলাইন) প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, এনটিভি’র চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, দৈনিক ইলশেপাড়’র হাজীগঞ্জ অফিস প্রধান মোহাম্মদ হাবিবউল্যাহ, সাংবাদিক শাহরিয়ার পলাশ, সাংবাদিক এম আলী মুজিব।

ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে ত্রিনদী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মহিউদ্দিন আল আজাদ সকলের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকা প্রকাশের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital