রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় পানির অভাবে বোনা আমনের ফসল ঘরে উঠা নিয়ে শঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৩:৫৭ পিএম
কচুয়ায় পানির অভাবে বোনা আমনের ফসল ঘরে উঠা নিয়ে শঙ্কা

মোঃ রাছেল : আষাঢ়-শ্রাবন দুই মাস বর্ষাকাল। বর্ষার ভরা মৌসুমে এখন পর্যন্ত আশানুরূপ বৃষ্টির দেখা মিলছেনা।

গত কয়েকদিন সামান্য বৃষ্টি হলেও জমিতে পানি জমেনি। পানি না থাকায় বোনা আমন নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন কৃষকরা। অনেকে জমিতে পানি সেচ দিচ্ছে। এতে যোগ হয়েছে বাড়তি খরচের চিন্তা। বিদ্যুৎ এই আসে এই যায়, আবার লোডশেডিং। বিদ্যুতের উপর নির্ভশীল সেচেও ভরসা পাচ্ছে না কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় বোনা আমন ধান৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। তবে ধান হবে কিনা এ নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন।

কৃষক দরিয়া হয়াতপুর গ্রামের শহিদুল ইসলাম, পালাখাল গ্রামের মোস্তাফা কামাল, সাচার গ্রামের রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চলতি বছর বোনা আমন ধান চাষাবাদ হলেও ফসলি জমিতে নেই কোনো পানি। কয়েকদিন চিটে ফোঁটা বৃষ্টি হলেও জমিতে পানি জমেনি। প্রচন্ড তাপ দাহ যাহা বোনা আমন ধানের জন্য সহনীয় নয়। তাছাড়া ইউরিয়া সারের দাম বৃদ্ধিতে বেড়েছে বাড়তি খরচ। ধানের দাম না বাড়লে লোকশান গুনতে হবে । এতসব প্রতিকূলতার মধ্যে বোনা আমনের আবাদের ফসল ঘরে উঠানো আদৌ সম্ভব হবে কিনা এই সন্দেহের দোলা চলে দুলছে কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি বছর অনেক কৃষকই বোনা আমন চাষে আগ্রহী হয়েছে। কিন্তু এ ফসল পানির ওপর নির্ভরশীল। এখন বর্ষা মৌসুম হওয়া সত্বেও আশানুরূপ বৃষ্টির দেখা মিলছে না। এতে কৃষকদের কাঙ্খিত ফসল পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

Model Hospital

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।