সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আল্লাহ পাকের ইচ্ছায় মানব কল্যাণ সাধিত হয়; মেজর রফিকুল ইসলাম বীর উত্তম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৬:১৭ পিএম
আল্লাহ পাকের ইচ্ছায় মানব কল্যাণ সাধিত হয়; মেজর রফিকুল ইসলাম বীর উত্তম

মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৬-আগস্ট) সকালে উপজেলা পৌর শহরে উপলতা মাধ্যমিক  বিদ্যালয় মাঠে শায়খুল কোরআন ফাউন্ডেশনের ঢাকার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন সংগঠনের চেয়ারম্যান, বাংলাদেশ নূরানী বোর্ডের পরিচালক, মাওঃ ইসমাইল বেলায়েত হোসাইনের সভাপ্রদানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি তার বক্তব্য বলেন, এই ভূমন্ডল আল্লাহ পাকের ইচ্ছায় মানবতার কল্যাণ সাধিত হয় । যুগে যুগে আল্লাহপাক নবী-রাসূল পয়গম্বরদের পৃথিবীতে পাঠিয়ে ধর্মীয় অনুশাসন ও আল্লাহ পাকের সঠিক পথ মানব জাতিকে শিখিয়েছে। ওই  নিয়মনীতির ভিত্তিতে পৃথিবীতে আজও ধর্ম কর্ম পরিচালিত হচ্ছে। সেজন্য তিনি উপস্থিত আলেম-ওলামাদের ধর্মের সঠিক দিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে জঙ্গিবাদ উগ্রবাদ ধর্মান্ধতার কুসংস্কার নিরসনের আহ্বান জানান। পরে তিনি এ সংগঠনের আয়োজনে বিনামূল্য এক চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

Model Hospital

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহারাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, অধ্যাপক ডা: জহিরুল ইসলাম (উকিল আব্দুল মালেক মেডিকেল কলেজ) নোয়াখালী , সংগঠনের উপদেষ্টা কালিমুল্লাহ জামিল কাসেমী, শাহারাস্তি  প্রেসক্লাবের  সভাপতি কাজী হুমায়ুন কবির। অন্যান্যর মধ্যে সাংসদের একান্ত সহকারি মশিউর রহমান শাহিন, উপজেলা আলীগের আইন বিষয়ক উপদেষ্টা এড. ইলিয়াছ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল। শায়খুল কোরআন ফাউন্ডেশনের সদস্য মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুক্তি হাবিবুল্লাহ , মাওলানা হাবিবুর রহমান প্রমুখ ।

এছাড়া উক্ত সংগঠনের নেতৃবৃন্দ, শাহরাস্তি উপজেলার বিভিন্ন মসজিদ, কওমি নূরানী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলা আলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, চক্ষু চিকিৎসা সেবা নিতে  আগত রোগী ও স্বেচ্ছাসেবক বৃন্দ।

উল্লেখ্য ওইদিন ১৬৮ জন রোগী কে চক্ষু সেবা প্রদান করা হয়। এরমধ্যে ১৬ জন রোগীর চোখে অধিক সমস্যা থাকায় তাদের আগামী ১৫ আগস্ট কুমিল্লায় অপারেশনের জন্য দিনক্ষণ ধার্য করা হয় ।

শাহতলীতে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সোহেল রুশদী

বিকেলে শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এক্সপ্রেস ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
৪অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে বেলুন উড়িয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ও প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকের ফুটবল টুর্ণামেন্ট খেলায় ৩২টিম রয়েছে। খেলা যাতে সুন্দরভাবে-সু-শৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তোমরা একটা শৃঙ্খলা কমিটি করতে পার। ফুটবল খেলায় রেফারির ভূমিকা অনেক৷ রেফারি যে সিদ্ধান্ত দিবে তা মেনে নিতে হবে৷ খেলায় হার জিৎ থাকবে।
তিনি বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। যেখানেই মাদক ব্যবসায়ী ধরা হচ্ছে, আমরা সেখানে পুলিশ পাঠাচ্ছি। মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স। মাদক থেকে যুব সমাজকে সঠিক পথে আনার মাধ্যম হচ্ছে খেলাধূলা। খেলাধূলার শরীর ও মন ভালো থাকে। মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরতে হবে, পাশাপাশি তাদের পুনবার্সন করতে হবে। আমরা সবাই চাই শাহমাহমুদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে। আমরা সকলে মিলে একটি সুন্দর ইউনিয়ন গড়ব৷
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চাঁদপুর  সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, দেলোয়ার হোসেন দুলু, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহীম খলিলসহ স্থানীয় বিএনপি, যুবদল,ছাত্রদল ও অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ছয়টি দল অংশগ্রহণ করে। দিনটিতে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মিজি এফসি ও চাঁদপুর এফসি, দ্বিতীয় ম্যাচে চৌধুরী এফসি ও দুরন্ত বাবুরহাট এবং তৃতীয় ম্যাচে একতা স্পোর্টিং ও বাবুরহাট পরস্পরের মুখোমুখি হয়।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এছাড়াও শাহতলী ফুটবল টুর্নামেন্টের খেলোড়ারদের জন্য একটা ফুটবল তুলে দেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভনিং বডির সভাপতি সোহেল রুশদী।