সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৭:৫১ এম
হাজীগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর দশম শ্রেণির (১৬) বছর বয়সী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (৩ আগস্ট) উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের গোপালখোড় গ্রামে এ ঘটনা ঘটে। থানায় অভিযোগ দায়েরের ৭দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্ত কাওকে আটক কিংবা অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

পরিবার ও অভিযোগের প্রেক্ষিতে জানাগেছে, হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর দশম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার পথে নানাভাবে উত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলো শাহাদাত হোসেন সোহাগ (২২) নামে এক যুবক। সোহাগ হাজীগঞ্জ উপজেলার কুড়লী গ্রামের সৌদি আরব প্রবাসী রুহুল আমিনের ছেলে। সে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় একই এলাকার অপহৃত ওই দশম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে নানান ভাবে উতক্ত করে আসছিল সে।

এ বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাবা সোহাগকে সতর্ক করেন। সোহাগ আর বিরক্ত করবেনা মর্মে জানান। কিন্তু ঘটনার দিন (৩ আগস্ট) সকাল ৭টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাবার পথে সোহাগ মাঝ রাস্তা থেকে তার বন্ধুদের সহায়তায় ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক সিএনজিতে তুলে নিয়ে উধাও হয়ে যান।

এরপর বিষয়টি জানাজানি হলে বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান মিলেনি তাদের। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে অপহরণের বিষয়টি জানতে পেরে ওই মেয়ের বাবা শাহাদাত হোসেন সোহাগ কে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের ৭দিন পেরিয়ে গেলেও এখনো কোন ব্যবস্থা নিতে পারেনি পুলিশ।

Model Hospital

ভুক্তভোগী মেয়ের বাবা জসিম উদ্দিন বলেন, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম ইতোমধ্যে সকাল ১০টা বাজলেও মেয়ে প্রাইভেট থেকে না আসায় প্রাইভেটের শিক্ষক সাহিদ হোসেনকে ফোন করে মেয়ের বিষয়ে জানতে চাই। তিনি জানান মেয়ে আজ পড়তে যায়নি। তারপর আমিও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে প্রতক্ষ্যদর্শী লোক মারফত জানতে পরলাম আমার মেয়েকে সোহাগ সিএনজি যোগে অপহরণ করেছে।

আমার মেয়েকে সোহাগ অপহরনের পর তার মা ও মামা রফিক বিএসসি কে জানালে তারা বিভিন্ন লোক দিয়ে আমাকে সব মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমি এ সম্পর্কটা মেনে নিলে আমার মেয়েকে তারা বের করে দিবে, নয়ত দিবেনা এমন কথা বলছে।

তিনি আরো বলেন, ওই ছেলে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্যক্ত করত। আমি এর আগে নিষেধ করেছি তবুও সে নিষেধ মানত না। অপহরনের বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছিনা।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন সোহাগের মায়ের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আপনারা যা শুনছেন আমরাও তা শুনেছি এ বিষয়ে আমরা কিছু জানিনা, কোন কথাও বলতে চাইনা।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, এ বিষয়ে দু’টি পক্ষ্য থেকেই অভিযোগ পেয়েছি। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।

চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : চাঁদপুর ডিসি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ পিএম
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : চাঁদপুর ডিসি

চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল। আমরা এখানে যারা উপস্থিত আছি, সবাই যদি নিজেদের অতীতের কথা চিন্তা করি, তাহলে সর্বপ্রথম আমাদের শিক্ষাজীবন ও স্কুলের শিক্ষকদের কথাই মনে পড়ে। শিক্ষার্থীরাও সারা জীবন তাদের শিক্ষকদের কথা মনে রাখবে।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না; পড়াশোনার পাশাপাশি তাদের সামাজিক শিক্ষাও নিশ্চিত করতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে এবং তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমরা সবাই একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলার চেষ্টা করব। সুন্দর আচরণ ও পারস্পরিক সম্মান নিজেদের মধ্যে একটি সুন্দর সামাজিক বন্ধন তৈরি করে। শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা যেমন শিখবে, তেমনি শিক্ষার্থীদের কাছ থেকেও ভালো কিছু শেখার মানসিকতা শিক্ষকদের থাকতে হবে।

আহমেদ জিয়াউর রহমান আরও বলেন, শিক্ষার্থীদের প্রকৃতির মাঝে বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ করে দিতে ‘প্রকৃতি পাঠশালা’ চালুর বিষয়টি ইতোমধ্যে সামনে এসেছে। সেখানে শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে থেকে সামাজিক সম্প্রীতি, মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে বাস্তব শিক্ষা লাভের সুযোগ পাবে। চাঁদপুরে খুব শিগগিরই এ ধরনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীদের চরিত্র, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিজেদের আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক সমাজের মর্যাদা ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিনুল হক এবং আনোয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউদ্দিন খন্দকার।