বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রবীণদের অবহেলা নয়, শেষ বয়সে প্রয়োজন ভালোবাসা ও নিরাপত্তা: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম
প্রবীণদের অবহেলা নয়, শেষ বয়সে প্রয়োজন ভালোবাসা ও নিরাপত্তা: জেলা প্রশাসক
চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষ পর্যায়ে এসে যেন কোনো প্রবীণ একাকিত্ব, অবহেলা বা অনিরাপত্তায় না ভোগেন, সে বিষয়ে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে। সকল পরিবারে প্রবীণদের সাথে শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল আচরণ করতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভুঁইয়াসহ অন্যান্যরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক বলেন প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তির বিষয়েও পরিবারের সদস্যদের নজর দিতে হবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, পরিসংখ্যানে দেখা গেছে চাঁদপুর জেলায়, ১লক্ষ ২২হাজার ১৪৮জন বয়স্ক ভাতা পাচ্ছেন। আমরা চাই চাঁদপুরে বয়স্কভাতা হার আরো বাড়ানো হয়। প্রবীণদের আমরা শ্রদ্ধা করব। আপনাদের যে কোন দাবি দাওয়া আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করব। আপনারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন। আমরা চাঁদপুর প্রেস ক্লাব আপনাদের পাশে আছি। চাঁদপুর জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় আপনাদের পাশে আছে।
সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভুঁইয়া প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম করবেন  পাশাপাশি মানসিক চাপ কমিয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।
এ সময় সভায় আরো বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল সহ প্রবীণ ব্যক্তিগণ ও সংশ্লিষ্টগণ৷
বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097