বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা পরিবারের গাছ কেটে সম্পত্তি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ২:৫৩ পিএম
শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা পরিবারের গাছ কেটে সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামে একশ্রেনীর প্রভাবশালী দুর্বৃত্ত কতৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ ফজলুর রহমানের পরিবারের গাছ কেটে সম্পত্তি জবর দখলের পায়তারার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উঘারিয়া তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বীর মুক্তিযুদ্ধা শহীদ ফজলুর রহমানের পুত্র আনিসুর রহমান বিজয় জানান, স্থানীয় প্রভাবশালী দুর্বৃত্ত খেড়িহর বাহার বাড়ীর বাদশা মিয়ার ছেলে মো: হেলাল (৪৫) ফলজ গাছ কেটে আমাদের খরিদাকৃত সম্পত্তি দখলে নিতে পাঁয়তারা করছেন। আমরা বাড়ীতে না থাকার সুযোগে তারা আমাদের ফলজ ও বনজ গাছ কেটে পূর্বে ও সম্পত্তি দখলে নেওয়ার পরিকল্পনা করে আসছিল।

গত ১০ই আগষ্ট বুধবার খেড়িহর বাজার থেকে খেড়িহর মাদ্রাসা সংযোগ সড়কের বাহার বাড়ী সংলগ্ন আমাদের খরিদাকৃত সম্পত্তির তাল গাছ কেটে ফেলে সম্পত্তি দখল করতে চাইলে স্থানীয়রা বাঁধা দেয়। পরবর্তীতে বিষয়টি আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করলে স্থানীয় উঘারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলাম খাঁন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে স্থানীয় আবদুল ওয়াহিদ (৭০) আবুল কালাম (৬৮) ও হাজী শামসুল হুদা বাহার (৭২) জানান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পরিবারের সন্তানরা বাড়ীতে থাকেনা, সম্পত্তি পরিমাপের জন্য দু’পক্ষকে বসে বিষয়টি সমাধানের জন্য জানানো হয়েছিল। কি কারনে হেলাল গাছ কেটেছে, আমাদের বোধগম্য নয়। তবে শুনেছি এ রাস্তার কাজ করা হবে। তবে কর্তনকৃত গাছগুলো মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সন্তান আনিসুর রহমান বিজয়দের রোপনকৃত গাছ। আবার রোপনকৃত গাছগুলো হেলাল গংরা নিজেদের সম্পত্তির উপর বলে ও দাবি করছেন। তবে উভয় পক্ষ উপস্থিত থেকে সম্পত্তি পরিমাপ করে চূড়ান্তভাবে বিষয়টি সমাধান করা সম্ভব।

Model Hospital

এ বিষয়ে মো: হেলাল উদ্দিন জানান, এ সম্পত্তি বেশ কয়েকবার পরিমাপ করা হয়েছে, প্রতিবার সম্পত্তি পরিমাপের সময় আনিসুর রহমান বিজয়দের জানানো হলেও তারা উপস্থিত ছিলেন না। অতিশীঘ্রই এ সড়কের নির্মান কাজ শুরু হবে,তাই গাছ কেটেছি। এছাড়া তাল গাছটি বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে গেছে। সম্পত্তি পরিমাপে তাদের রোপনকৃত গাছ ও সীমানা প্রাচীর সংলগ্ন জায়গা আমাদের মধ্যে পড়েছে।

এ বিষয়ে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মফিজুল ইসলাম খাঁন জানান, মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাল গাছ কেটে ফেলে রাখা হয়েছে। লিখিত অভিযোগ ফেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।