রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ড্রেজার তান্ডবে ফসলি জমির কৃষকরা দিশেহারা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৪:৩৭ পিএম
শাহরাস্তিতে ড্রেজার তান্ডবে ফসলি জমির কৃষকরা দিশেহারা
প্রিয় চাঁদপুর রিপোর্ট : শাহরাস্তিতে প্রশাসনের নানামুখী পদক্ষেপ সত্বেও একশ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী ড্রেজারে বালি উত্তোলন অব্যাহতভাবে  চালিয়ে যাচ্ছে।
রবিবার উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের গ্রীন রোডের মাথায় দুলালের বিক্ ফিল্ড ও ডাকাতিয়া নদী, ইরিগ্রেশন প্রকল্প সাথে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয়রা অভিযোগ তুলে।
ওই সংবাদের ভিত্তিতে সাংবাদিকরা বিষয়টি দেখতে সেখানে ছুটে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী সূত্র জানা গেছে ওই মাঠের টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ি নিবাসী আব্দুল বারেকের পুত্র সাদ্দাম হোসেন (৩২) সে এলাকার ফসলি জমিতে ড্রেজারে মাটি উত্তোলন করে নৈরাজ্য চালিয়ে আসছে।
এতে স্থানীয়রা বাধা সৃষ্টি করলে সে ড্রেজার স্থাপিত ভূমিটি তার ও সহোদরদের দাবি করে  শেখান থেকে নিয়ম-নীতিহীনভাবে বালি উত্তোলন করে স্থানীয় পর্যায়ে বিভিন্নভাবে বিক্রি করে আসছে। এতে তাদের পার্শ্ববর্তী জমি কৃষকরা ওই ড্রেজারের তাণ্ডবে তাদের ভূমি অরক্ষিত হয়ে পড়ায় তাকে বারবার বাঁধা সৃষ্টি করছে। ড্রেজার স্থাপনকারী সাদ্দাম বিষয়টি আমলে না নিয়ে সে তার মত করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
রবিবার সংবাদ কর্মীরা ছুটে গেলে ড্রেজার মালিক ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জমি মালিক ও স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।