বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ধর্মীয় শিক্ষার আদর্শকে কাজে লাগিয়ে প্রকৃত মানুষ হতে হবে; মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৯:০২ এম
ধর্মীয় শিক্ষার আদর্শকে কাজে লাগিয়ে প্রকৃত মানুষ হতে হবে; মেজর রফিকুল ইসলাম
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে টামটা দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪-আগস্ট) সকালে উপজেলার টামটা দক্ষিণ ইউপির টামটা দাখিল মাদ্রাসার আয়োজনে ওই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ বহুতল ভবনের উদ্বোধন করা হয়।
ওইদিন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল খায়ের মাস্টারের সভাপ্রদানে ভার্চুয়াল  টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, এই বহুতল একাডেমিক ভবনটি ২ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণে শিক্ষার্থীদের পাঠ গ্রহণ কার্যক্রম সহজ হলো। এখন শিক্ষার্থীরা এ মাদ্রাসায় দ্বীনি শিক্ষা গ্রহণের পাশাপাশি আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষা অর্জন করে, সমৃদ্ধিশালী দেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় অর্জন করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আধুনিক উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে।
ধর্মীয় শিক্ষার আদর্শকে কাজে লাগিয়ে প্রকৃত মানুষ হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন । এছাড়া তিনি আগস্ট মাসে ঘাতকদের চক্রান্তে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার বিষয়ে নতুন প্রজন্মকে জানানোর তাগিদ দিয়ে মরহুমের পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।  তিনি হাজীগঞ্জ- শাহরাস্তি বিগত দিনের উন্নয়ন মহাযজ্ঞ উপস্থিতির সম্মুখে তুলে ধরেন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, কৃষক লীগের উপজেলা সভাপতি জসিম উদ্দিন জনি, টামটা উত্তর ইউপির চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মাদ্রাসা অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তাহেরি, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির।
টামটা দক্ষিণ ইউপি আলীগের নেতা কামরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ইউপি আলীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ পাটোয়ার, টামটা দক্ষিণ ইউপি আলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শফিকুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী, আলীগ নেতা সাবেক কাউন্সিলর নাজির হোসেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলা আলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।