বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে ৪ যাত্রী আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:৪১ পিএম
শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটি সংঘর্ষে ৪ যাত্রী আহত
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশা ও রড বোঝাই ভটভটির সংঘর্ষে ৪ যাত্রী  আহত হয়েছে।
বুধবার(২৪- আগষ্ট) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচৌঁ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই সময় মুদাফফরগঞ্জ থেকে ছেড়ে আসা শাহরাস্তি দোয়াভাঙ্গা অভিমুখী সিএনজি চালিত অটোরিকশা থ্রি হুইলার ও সেচ ইঞ্জিলে চালিত একটি রড বোঝাই ভটভটিকে সজরে ধাক্কা দেয়। তখন অবৈজ্ঞানিক অনুমোদনহীন  ওই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রড সহ যাত্রীবাহী সিএনজির উপর আছড়ে পড়ে। এতে সিএনজিতে আরোহী ৪ যাত্রী গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন, শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের  গ্রামের মোঃ ইলিয়াস (৩২), কচুয়া উপজেলার জগৎপুর গ্রামের শাহরিয়ার (১৬), একই গ্রামের আমিনুল ইসলাম (৩৫) ও কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের আঃমান্নান (৪০)।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান জানান, পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অল্প সময়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital