শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এক যুগ পর প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুর সাহিত্য একাডেমি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ২:৫২ পিএম
এক যুগ পর প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুর সাহিত্য একাডেমি

নিজস্ব প্রতিনিধি : “আমি চিরতরে দূরে চলে যাব ,তবু আমারে দেব না ভুলিতে ।” প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। যার গান, কবিতা, সাহিত্য যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস। বাংলা কবিতায় যিনি এনেছিলেন সম্পূর্ণ এক নতুন সুর। ছিলেন মানবতার প্রচারক, গানে মিশিয়েছিলেন বিচিত্র ধারা। তিনি দ্রোহে ও প্রেমে, কোমলে-কঠোরে বাংলা সাহিত্য ও সংগীতে দিয়েছেন নতুন মাত্রা। কবিতার ইতিহাসে তাঁর লেখা ‘বিদ্রোহী’ এক অনন্য ও অসাধারণ রচনা। মাত্র ২২ বছর বয়সে লেখা এ কবিতা এখনো প্রাসঙ্গিক এবং অব্যাহতভাবে প্রাসঙ্গিক থাকবে চিরকাল। মানবতার জয়গানে কবি নজরুলের ছিলো উচ্চকণ্ঠ। তাইতো তিনি লিখেছেন,
‘গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান্…’।

১৯৭২ সালের ২৪ মে স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। তাঁকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা।

১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকায় পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ৭৭ বছর বয়সে জাতীয় কবি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কবি নজরুল তাঁর কবিতায় লিখেছিলেন, “মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই,/যেন গোরের থেুকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ”
সেই বিবেচনাতেই কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাধিস্থ করা হয়।

আগামী (২৭ আগস্ট ) (১২ ভাদ্র) শনিবার ২০২২ খ্রিঃ জাতীয় কবির ৪৬ তম মৃত্যুবার্ষিকী। এক যুগ পর চাঁদপুর সাহিত্য একাডেমি জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালন করবে। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হবে জাতীয় কবিকে। এদিন বিকেল সাড়ে ৪টায় সাহিত্য একাডেমি চাঁদপুরের আয়োজনে কবি নজরুলের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি জাতীয় কবিকে নিবেদন করে কবিতা আবৃত্তি ও গান পরিবেশ করা হবে।

Model Hospital

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়ে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার কবি, সাহিত্যিক ও সাহিত্য অনুরাগিদের আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর সাহিত্য একাডেমির সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত।

উল্লেখ্য, চাঁদপুর সাহিত্য একাডেমির গঠনতন্ত্রের ৭ এর আর্দশ ও উদ্দেশ্য অনুচ্ছেদের (ঙ) উপ – ধারায় উল্লেখ আছে – ” জাতীয় গুরুত্বপূর্ণ দিবস এবং জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য ও ব্যক্তিত্বের জন্ম ও মৃত্যু দিবস পালন করা।”

অথচ বিগত এক যুগ ধরে চাঁদপুর সাহিত্য একাডেমিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী, শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর জন্ম ও মৃত্যু দিবস, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, ১৬ই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ‘বিজয় দিবস’ পালন করা হয়নি!

যার কারনে বিগত অবৈধ কমিটি ভেঙ্গে দিয়ে বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নতুন করে একটি আহবায়ক কমিটি করে দিয়ে ছিলেন। সে কমিটি বর্তমানে দায়িত্ব পাওয়ার পর বিশেষ সকল দিবস ও কার্যক্রম যথাক্রমে সুন্দর ভাবে পালন করে সফলতা দেখাচ্ছে। এতে করে চাঁদপুর সাহিত্য একাডেমি বিগত এক যুগ পর তার প্রান ফিরে পেয়েছে। এখন প্রতিদিন দেখা যায় সাহিত্য প্রেমিরা নিয়মিত এ সাহিত্য একাডেমিতে বসতে পেরে তাদের মধ্যেও উৎসাহ উদ্দিপনা ফিরে পেতে দেখা যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital