বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদ সদস্য পদে নির্বাচন করছেন না ফরিদগঞ্জের সাইফুল ইসলাম রিপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১০:১১ এম
জেলা পরিষদ সদস্য পদে নির্বাচন করছেন না ফরিদগঞ্জের সাইফুল ইসলাম রিপন
এস. এম ইকবাল : ব্যাপক উন্নয়ন করেও জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন না সাবেক সদস্য ও ফরিদগঞ্জ পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন।
২৭ আগষ্ট শনিবার বিকেলে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম রিপন জানান, ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা এবং তারিখ চুড়ান্ত করা হয়েছে। অনেক সন্মানীত চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার গন ফোন করে আমার সিদ্ধান্ত জানতে চেয়েছেন, আমি নির্বাচন করবো কিনা, সে বিষয়ে আমি কাউকে সিদ্ধান্ত জানাতে পারি নাই।
তিনি আরও জানান, আমার রাজনৈতিক ও পারিবারিক অভিভাবক এড. জাহিদুল ইসলাম রোমান ভাইয়ের সিদ্ধান্ত বিবেচনা করে আগামী নির্বাচনে আমি অংশ গ্রহণ করছি না। পরিশেষে তিনি অতীতের ন্যায় ফরিদগঞ্জের মানুষের কল্যানে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জানাযায়, সাইফুল ইসলাম রিপন ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচিত হয়ে তার নির্বাচনী এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ জনস্বার্থে ব্যাপক উন্নয়ন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital