বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহিলা সদস্য পদে নির্বাচন তাছলিমা আক্তার আঁখির প্রচারণা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১০:১৫ এম
মহিলা সদস্য পদে নির্বাচন তাছলিমা আক্তার আঁখির প্রচারণা

মতলব উত্তর প্রতিনিধি : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তাছলিমা আক্তার আঁখি। ইতোমধ্যে তিনি বিভিন্ন ভাবে প্রচারণা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে মহিলা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করছেন। তাই তিনি দাবী করছেন সকলেই তার প্রতি সুদৃষ্টি দিবেন ও দোয়া করবেন।

তাছলিমা আক্তার আঁখি মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজীকান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটহলদিয়া (ভাষানচর) গ্রামের মরহুম আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেনের জৈষ্ঠ্য কন্যা। তিনি তিন ভাই-বোনের মধ্যে বড় সন্তান। নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য।

এছাড়াও মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী হিসেবে তিনি পরিচিত। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষানুরাগী সদস্য, মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি ও মহিলা সম্পাদিকা, মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমি হিসেবেও সেবামুলক কাজে তিনি এগিয়ে আছেন।

তাছলিমা আক্তার আঁখি সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।