শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচনে মনিরুজ্জামান মানিককে দেখতে চায় জনগন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১২:৩৬ পিএম
জেলা পরিষদ নির্বাচনে মনিরুজ্জামান মানিককে দেখতে চায় জনগন

সজীব খান : আসন্ন চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে, জননন্দীত, জেলার শ্রেষ্ঠ, সাবেক মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিককে জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চায় চাঁদপুর সদরের আপামর জনসাধারণ।

জেলা পরিষদের নির্বাচনের আভাসের পর থেকেই মৈশাদী সাবেক এ জনবান্ধব চেয়ারম্যানকে নিয়ে সর্বস্তরেই আলোচনা চাউর শুরু হয়েছে। জেলা পরিষদের সদস্য হিসেবে যোগ্য প্রার্থী হিসেবে অনেকের মুখেই তার নাম রয়েছে। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য মনিরুজ্জামান মানিকের বিকল্প নেই বলে সাধারণ জানিয়েছে। তাই আসন্ন নির্বাচনে অংশ গ্রহন করার জন্য মুক্তিযুদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সাধারণ জনগন তাকে তার জন্য দোয়া কামনা করছেন।

মোহাম্মদ মনিরুজ্জামান মানিক মৈশাদীর চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন সময়ে আপামর জনতার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। বিপদে আপদে একজন অভিভাবকের মত পাশে দাঁড়িয়েছেন। সঠিক বৃদ্ধি পরামর্শ দিয়ে ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য কাজ করেছেন।

জেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকেই মনিরুজ্জামান মানিককে নিয়ে চাঁদপুরের স্থানীয় পত্রিকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ও তাকে ভালভেসে প্রচারনা অব্যাহত রেখেছেন। ব্যাপক জনপ্রিয়তা নিয়ে মনিরুজ্জামান মানিক চাঁদপুর সদর ও পৌর সভা নিয়ে গঠিত সদস্য পদে আলোচনায় তুঙ্গে রয়েছে। লোভ লালশার উর্ধে থাকার কারনে চাঁদপুরের সর্বস্তরের মানুষের হৃদয়ে মনিরুজ্জামান মানিক স্থান পেয়েছেন।

Model Hospital

আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে সাধারণ মানুষ ও কথা বলছে।
সরজমিনে সাধারণ সাথে আলাপ করলে তারা জানান, চাঁদপুর সদর ও পৌর সভা নিয়ে গঠিত জেলা পরিষদের সদস্য পদে মনিরুজ্জামান মানিক একজন যোগ্য প্রার্থী, তিনি একজন সৎ মানুষ হিসেবে জেলা পরিষদের সদস্য পদে তার বিকল্প নেই, তিনি যে ভাবে লোভ লালশর উর্ধ থেকে সকলের জন্য কাজ করেছেন, তা সত্যিই এক বিরল দৃষ্টান্ত। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করলে সাধারণ জনগনসহ এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে।

মনিরুজ্জামান মানিক বলেন, জনগনের সমর্থন নিয়ে জেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করতে চাচ্ছি, ভোটাররা যদি আশস্ত করে তা হলে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য আমি চাঁদপুর সদর ১৪টি ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যান মেম্বার, চাঁদপুর পৌর সভার সম্মানীত মেয়র ও কাউন্সিলরদের সমর্থন, দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital