শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে একদিনের সাংগঠনিক সফরে জাপা’র নেতৃবৃন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৫:২০ পিএম
চাঁদপুরে একদিনের সাংগঠনিক সফরে জাপা’র নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সাংগঠনিক কাজে একদিনের সফরে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন ও অন্যান্য নেতৃবৃন্দ।

সোমবার (২৯ আগস্ট) সকালে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে তারা সড়ক পথে রওনা দেন।

সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ন-দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য আবুল হাসান আহমেদ জুয়েল, জাতীয় মুক্তিযোদ্ধ প্রজন্ম পার্টির কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল চাকমা।

নেতৃবৃন্দগন দৈনিক শপথ পত্রিকা অফিসে আসেন। দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ তাদের আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

Model Hospital

এরপর চাঁদপুরের বিভিন্ন স্থানীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ চ্যানেলের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, দৈনিক ইলশেপাড় পত্রিকার বার্তা সম্পাদক এসএম সোহেল, দৈনিক শপথ সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ এম নিজাম, স্টাফ রিপোর্টার রহমান রুবেল।

পরে তারা ফরিদগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital