বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ও কল্যাণপুরে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ইকবাল হোসেন পলাশের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৩ এম
আশিকাটি ও কল্যাণপুরে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ইকবাল হোসেন পলাশের মতবিনিময়
মাসুদ হোসেন : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ও ৩নং কল্যাণপুর ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও চাঁদপুর সদর উপজেলার উন্নয়নে কাজ করতে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষনা দেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক ভুইয়ার সভাপতিত্বে, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সেলিম মালের পরিচালনায় বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, আশিকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুল হক, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম গাজী, মোঃ মামুন মাল, ইউপি সদস্য বিল্লাল বেপারী, সোহাগ খান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাফাজ্জল কাজী, আলফাজ উদ্দিন খান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আয়শা বেগম, রামপুর ইউপি সদস্য আবু সাঈদ বেপারী, সাকিবুল হাসান খান।
এরপর ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাকী উল্যাহ তালুকদারের সভাপতিত্বে মত প্রকাশ করেন ইউপি সদস্য জলিল মোল্লা, ইমাম হোসেন ফরাজী, কাদির প্রধানীয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়াজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাব উদ্দিন, এস এম সুমন হাওলাদার, জসিম বেপারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারুক সুমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
নিজের প্রার্থিতা জানান দিয়ে সদস্য পদপ্রার্থী ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী বলেন, আমি আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। তিনি আরও বলেন, এ এলাকার কৃতি সন্তান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ ভোটারদের সমর্থন ও দোয়া নিয়ে আমি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো৷ আমি আমার সাধ্য অনুযায়ী ভবিষ্যতে জনগণের সেবক হিসেবে পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital