বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বই বৃক্ষের ১ম বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৫ পিএম
চাঁদপুরে বই বৃক্ষের ১ম বর্ষপূর্তি উদযাপন

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বই বৃক্ষের ১ম বর্ষপূ্তি উদযাপন করা হয়েছে।

৩ সেপ্টেম্বর শনিবার বিকালে পুরাণ বাজার ডিগ্রি কলেজে হল রুমে বই বৃক্ষের ১ম বর্ষ পূ্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

এসময় তিনি বলেন বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মের জ্ঞানের সঠিক প্রচার ও বিকাশ ঘটাতে হবে।বই মনের কলুষতা ও সংকীর্ণতা রোধ করতে সাহায্য করে। মন ও মননের বিকাশ ঘটাতে বই পড়ার বিকল্প নাই।আমরা চাঁদপুর পৌর সভার পক্ষ থেকে বই বৃক্ষকে ৫০০ বই পর্যায়ক্রমে উপহার দিবো। আপনারা চাইলে বই বৃক্ষের লাইব্রেরি হিসাবে চাঁদপুর পৌর পাঠাগারকে ব্যবহার করতে পারেন। কর্ম-ব্যাস্ততা আর আধুনিকতার অযুহাতে মানুষ দিন দিন বই পড়া থেকে দুরে সরে যাচ্ছে। বই বৃক্ষের মাধ্যমে বই পড়ার স্বভার মানুষের মাঝে গড়ে তুলতে হবে। আমি নিজেও সময় করে বই পড়ার চেস্টা করি।

তিনি আরোও বলেন বই পড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের মাঝে জাগ্রত করতে হবে।জয় বাংলা স্লোগান আমাদের সবার,বঙ্গবন্ধু এদেশের আপামর মানুষের নেতা।তার আদর্শকে ধারণ করেই আমাদের আমাদেরকে সোনার বাংলা বির্নিমানে এগিয়ে যেতে হবে।

Model Hospital

বই বৃক্ষের ১ম বর্ষপূতি অনুষ্ঠানে লায়ন মাহমুদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতণ কুমার মজুমদার,আন্তর্জাতিক ক্রীড়া বিশেষজ্ঞ ও সমাজ সেবক ডাঃ অনুপম হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর ক্লাবের আজীবন সদস্য লায়ন আরমান চৌধুরী রবিন, লেখক ও গবেষক মোঃ ফরিদ হাসান,কবি ও সাহিত্যক মোঃ আশরাফ জুয়েল।

বই বৃক্ষের ১ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে লায়ন আরমান চৌধুরী রবিন এই সামাজিক সংগঠনটিকে ৫০ বই উপহার দেন।বর্ষ পূতি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়া তিনি আগামী দিনে এই সংগঠনের পাশে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

জারিফ ইয়াসমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বই বৃক্ষের শাখা প্রধান তাসনিমা সুলতানা।
অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন কাজী আল মারুফ।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বই বৃক্ষ সংগঠনের পক্ষ থেকে ফুল ও বই দিয়ে বরণ করা হয়।দিনটি উদযাপন উপলক্ষে কেকে কেটে বই বৃক্ষের ১ম বর্ষপূ্তি পালন করা হয়।

বিভিন্ন বই প্রেমী ও শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান,কবিতা ও বিভিন্ন বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital