শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউনিয়নে জেলা পরিষদের সদস্য প্রার্থী ইকবাল হোসেন পলাশের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৬ এম
মৈশাদী ইউনিয়নে জেলা পরিষদের সদস্য প্রার্থী ইকবাল হোসেন পলাশের মতবিনিময়
মাসুদ হোসেন : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও চাঁদপুর সদর উপজেলার উন্নয়নে কাজ করতে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষনা দেন।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুল গনি জিলন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহালম মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী।
নিজের প্রার্থীতা জানান দিয়ে তিনি বলেন, আমি আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। আমি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্নেহে স্বাধীনতা স্বপক্ষে দলের রাজনীতি করছি। দলের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচীতে সব সময় আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে আসছি। আপনারা সব সময় আমাকে কাছে পেয়েছেন। আমি আমার সাধ্য অনুসারে দলের পাশাপাশি জণকল্যাণে কাজ করে আসছি। সব সময় চেষ্ঠা করেছি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে।
তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ ভোটারদের সমর্থন ও দোয়া নিয়ে আমি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো৷ আমি আমার সাধ্য অনুযায়ী ভবিষ্যতে জনগণের সেবক হিসেবে পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মৃধা, ইউপি সদস্য মোঃ রাজু বেপারী, মোঃ মানিক গাজী, মোঃ খোকন বেপারী, মোঃ শরীফ সর্দার, মোঃ রাশেদ ঢালী, মোঃ আল আমিন খান উজ্জ্বল, মোঃ ফারুক সরকার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রহিমা বেগম, লিলুফা আক্তারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital